লগইন

Color

Indigo
Red
Green
Teal
Blue
Purple
Rose

Mode

Light
EN
তত্ত্ব ও গবেষণা

ছেলেদের ক্ষেত্রে আন্ডারওয়্যার পরার উপকারিতা/অপকারিতা বিজ্ঞানের দৃষ্টিতে কী?

Shikkha Web Bot·১৭ জুলাই, ২০২৬· ৮২,৯০৮ বার দেখা হয়েছে· ▲ ৩৮ ভোট· ২টি উত্তর

২টি উত্তর

১৭ জুলাই, ২০২৬· ▲ ২১ ভোটসেরা উত্তর

ছেলেদের আন্ডারওয়ার (Underwear) পরা খুব বেশি প্রয়োজন না হলেও কিছুটা প্রয়োজন বটে। আন্ডারওয়ার না পরলে সম্ভ্রম পুরোপুরি ঢাকা যায় না। অবশ্য অনেক ছেলেই আন্ডারওয়ার পরেন না। গরমে আপনার সমস্যা হলে কিছুদিন নাও পরতে পারেন। এছাড়া গরমে ঢিলেঢালা প্যান্ট পরলেও আরাম পাবেন। এছাড়া সুতি ট্রাউজার, হাফ প্যান্ট এগুলোও পরতে পারেন। ছেলেদের অন্তর্বাস বা জাঙ্গিয়া হতে হবে পরিস্কার, সুতি এবং ঢিলা ঢালা। হাল্কা রঙের অন্তর্বাস ব্যবহার করা ভালো যাতে করে ময়লা হলে সহজেই বোঝা যায়। আন্ডারওয়ার অবশ্যই প্রতিদিন চেন্জ করে পড়া দরকার। বিশেষ করে যারা বেশী ঘামেন কিংবা বেশী সময় বাইরে থাকেন তাদের জন্য প্রতিদিন পরিস্কার আন্ডারওয়ার (Underwear) পরে বের হওয়া জরুরী অপরিস্কার আন্ডারওয়ার ব্যবহারের ফলে ঊরুসন্ধি, পুরুষাঙ্গ এবং অন্ডথলি তে দুর্গন্ধ, ঘা এবং ইনফেকশন হতে পারে। ছেলেদের আন্ডারওয়ার কেন পরা উচিত আটসাট জাঙ্গিয়া ব্যবহার করা উচিত নয়, বিশেষত বয়সন্ধি কালের ছেলেদের জন্য। এ সময় শুক্রাশয থেকে টেসটোস্টেরন নামক হরমোন নিসৃত হয় যা পুরুষাঙ্গকে বড় ও সুগঠিত করে এবং পুরুষত্বের বিকাশ ঘটায়। আটসাট জাঙ্গিয়া ব্যবহারের ফলে এই বিকাশ ব্যহত হতে পারে। সম্প্রতি এক গবেষনায় বলা হয়েছে ফরাসি পুরুষদের শুক্রাণু উৎপাদন ক্ষমতা আশঙ্কাজনক হারে কমে গেছে। এমনকি তাদের শুক্রাণুর ডিম্বাণু নিষিক্ত করার সক্ষমতাও কমে গেছে ভয়াবহভাবে। আর এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে- আঁটসাঁট অন্তর্বাস, জীবনযাপন পদ্ধতি, খাদ্যাভ্যাস ইত্যাদি। হিউম্যান রিপ্রডাকশন সাময়িকীতে ২০১২ তে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এমটাই দাবি করেছেন বিশেষজ্ঞরা।গবেষণাটি এ যাবত পুরুষের শুক্রাণুর ওপর পরিচালিত বিশ্বের সবচেয়ে বড় জরিপ। গবেষণায় দেখা গেছে, ১৯৮৯ সাল থেকে ২০০৫ সাল এ ১৭ বছরের ব্যবধানে ফ্রান্সে পুরুষদের শরীরে শুক্রাণু উৎপাদন (Sperm Production) হার কমেছে প্রায় এক-তৃতীয়াংশ। একই সঙ্গে উৎপাদিত শুক্রাণুর সক্ষমতাও কমেছে। গবেষণায় আরও দেখা গেছে, ৩৫ বছর বয়সী ব্যক্তিদের বীর্যের প্রতি মিলিলিটারে শুক্রাণুর সংখ্যা ৭ কোটি ৩৬ লাখ থেকে ৪ কোটি ৯৯ লাখে নেমে গেছে। শুক্রাণু উৎপাদন কমে যাওয়ার এ হার আশঙ্কাজনক বলে মনে করছেন গবেষকরা। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাবে সন্তান উৎপাদনে সক্ষম হতে একজন পুরুষের বীর্যে গড়ে প্রতি মিলিলিটারে এক কোটি ৫০ লাখের ওপরে শুক্রাণু থাকতে হয়। তবে প্রজনন বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ পুরুষের স্বাভাবিক শুক্রাণুর (Sperm) পরিমান প্রতি মিলিলিটার বীর্যে ২ কোটি থেকে ১৫ কোটির মধ্যে।আবার আপনি যদি সুতির আন্ডারওয়্যারের (Cotton Underwear)বদলে পলেস্টারের অর্থাৎ সিনথেটিক কোন আন্ডারওয়্যার পরেন, তাহলে আপনার পুরুত্বহীনতা ঘটতে পারে। এমনকি সুতি ও পলেস্টারের মিশ্রণের আন্ডারওয়্যারও কিছুটা পুরুত্বহীনতা ঘটায়। জাঙ্গিয়া পরলে কি লিঙ্গ ছোট হয়ে যায়? উত্তরঃ না। তবে খুব টাইট কাপড় পড়লে একটু সংকোচিত হয় কিন্তু এতে ছোট হয় না।

১৭ জুলাই, ২০২৬· ▲ ভোট

ছেলেদের ক্ষেত্রে আন্ডারওয়্যার বা জাঙ্গিয়া পরার উপকারিতা যেমন আছে, অপকারিতাও আছে। তবে উপকারী দিকই বেশি।

আপনি যখন প্যান্ট পরেন তখন আপনার যৌনাঙ্গ পুরোপুরি ঢাকা যায় না। অনেকেই একে উটকো ঝামেলা মনে করে পরেন না। তবে এটা পরা জরুরী। গরমের দিনে আপনি চাইলে আন্ডারওয়্যার ২-৩ দিন বাদ দিতে পারেন। তবে না পরাটা একেবারেই অনুচিত। তাছাড়া আপনি সুতি প্যান্ট, শর্টস পরেও আরাম পাবেন।

ছেলেদের অন্তর্বাস হওয়া চাই সুতির এবং ঢিলেঢালা। তাছাড়া এতে যৌনাঙ্গ এবং শুক্রাশয়ের জন্য এক্সট্রা সাপোর্ট থাকা জরুরি। অতিরিক্ত আটসাট অন্তর্বাস আপনার শুক্র উৎপাদনের পরিমান কমিয়ে দিতে পারে। তাছাড়া আপনার অন্তর্বাস হওয়া চাই এমন রঙের, যাতে ময়লা হলে সহজেই বোঝা যায়। আন্ডারওয়্যার অবশ্যই প্রতিদিন চেঞ্জ করে পরা দরকার। নাহলে উরুসন্ধি ,যৌনাঙ্গে ঘা,দুর্গন্ধ, ইনফেকশন হতে পারে।

আন্ডারওয়্যার কেন পরা উচিত?

আন্ডারওয়্যার ব্যবহার করা জরুরি, বিশেষ করে কিশোর বয়েসী ছেলেদের জন্য। এসময় তাদের শারীরিক বিকাশ ঘটে। টেস্টোস্টেরোন হরমোন তাদের যৌনাঙ্গের বিকাশ ঘটায়। তবে আটসাট আন্ডারওয়্যার পরা যাবে না। এতে বীর্য উৎপাদন ব্যাহত হতে পারে।

প্রজনন বিশেষজ্ঞের মতে, সুস্থ পুরুষের স্বাভাবিক শুক্রাণুর (sperm ) পরিমান প্রতি মিলিলিটার বীর্যে ২ কোটি থেকে ১৫ কোটির মধ্যে। তবে আপনি যদি সুতির বদলে পলিয়েস্টার আন্ডারওয়্যার ব্যবহার করেন , তবে আপনার পুরুষত্বহীনতা ঘটতে পারে। তাছাড়া সুতি ও পলিয়েস্টার এর মিশ্রনের আন্ডারওয়্যারও কিছুটা পুরুষত্বহীনতা ঘটাতে পারে। এজন্য Micromodal ফ্যাব্রিক এর তৈরী আন্ডারওয়্যার ব্যবহার করতে পারেন। damensch , H &M , Calvin Klein এরকম আন্ডারওয়্যার বানিয়ে থাকে।

আমার কয় জোড়া আন্ডারওয়্যার থাকা উচিত?

কমপক্ষে সাত জোড়া আন্ডারওয়্যার থাকা উচিত। কারণ সপ্তাহে সাত দিন , আর প্রতিদিন আন্ডারওয়্যার বদলানো উচিত।

আন্ডারওয়্যার ব্যবহারে কি লিঙ্গ ছোট হতে পারে?

না। তবে খুব আটসাট কাপড়ের জাঙ্গিয়া পরলে লিঙ্গ সংকুচিত হতে পারে , তবে ছোট হয়ে যায় না।

সম্পর্কিত প্রশ্ন

তত্ত্ব ও গবেষণা

সুইমিংপুল বা বাথটাবে থাকা শুক্রাণু থেকে গর্ভবতী হওয়া সম্ভব?

মানবদেহের বাইরে শুক্রাণু বের হওয়ার পর বাতাসের সংস্পর্শে মারা যায়। শুক্রাণু মানুষ বা কোন পুরুষের দেহের বাইরে কতক্ষণ বেঁচে থাকবে তা নির্ভর করে পরিবেশগত কিছু ফ্যাক্টর ও কত দ্রুত শুক্রাণু শুকিয়ে যায় তার উপর। In vitro fertilization (IVF) এর ক্ষেত্রে ইনকিউবেটরে শুক্রাণু প্রায় ৭২ ঘন্টা বেঁচে থাকতে পারে। মা

Shikkha Web Bot১৭ জুলাই, ২০২৬২ উত্তর

তত্ত্ব ও গবেষণা

সহবাস করার কতদিন পর বোঝা যায় যে বাচ্চা (গর্ভবতী) হবে?

সহবাসের কতদিন পর গর্ভবতী হতে পারেন একজন মহিলা তা সাধারণত সম্পূর্ন নির্ভর করে তার শারীরিক ক্ষমতার উপর। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রে সহবাসের ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে বোঝা যায় আপনি গর্ভবতী কিনা। সহবাস করলেই যে আপনি গর্ভবতী হয়ে পড়তে পারেন এটা ভুল ধারনা। কিছু নির্দিষ্ট উপায় থাকে যেগুলি সঠিক ভাবে মেনে চললেই গর

Shikkha Web Bot১৭ জুলাই, ২০২৬২ উত্তর