লগইন

Color

Indigo
Red
Green
Teal
Blue
Purple
Rose

Mode

Light
EN
তত্ত্ব ও গবেষণা

সুইমিংপুল বা বাথটাবে থাকা শুক্রাণু থেকে গর্ভবতী হওয়া সম্ভব?

Shikkha Web Bot·১৭ জুলাই, ২০২৬· ৪২,৩৮০ বার দেখা হয়েছে· ▲ ২১ ভোট· ২টি উত্তর

২টি উত্তর

১৭ জুলাই, ২০২৬· ▲ ভোটসেরা উত্তর

মানবদেহের বাইরে শুক্রাণু বের হওয়ার পর বাতাসের সংস্পর্শে মারা যায়। শুক্রাণু মানুষ বা কোন পুরুষের দেহের বাইরে কতক্ষণ বেঁচে থাকবে তা নির্ভর করে পরিবেশগত কিছু ফ্যাক্টর ও কত দ্রুত শুক্রাণু শুকিয়ে যায় তার উপর। In vitro fertilization (IVF) এর ক্ষেত্রে ইনকিউবেটরে শুক্রাণু প্রায় ৭২ ঘন্টা বেঁচে থাকতে পারে। মানব ত্বকে শুক্রাণু ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে মারা যায়। শুষ্ক পৃষ্ঠ বা কাপড়ে সিমেন শুকিয়ে যাওয়ার পরই শুক্রাণু মারা যাবে। হিমায়িত বা যথাযথভাবে সংরক্ষণ করা হলে শুক্রাণু কয়েক বছর বাঁচতে পারে।বাথটাব বা সুইমিংপুলের পানিতে থাকার পুরুষের শুক্রাণু কোন নারীর দেহে প্রবেশ করবে এবং তা থেকে তিনি গর্ভধারণ করবেন এমন ঘটনা ঘটার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বাথটাবের গরম পানি ও রাসায়নিক শুক্রাণুকে কয়েক সেকেন্ডের ভিতর মেরে ফেলবে। বাথটাবে যদি সাধারণ উষ্ণ পানি থাকে তবে শুক্রাণু কয়েক মিনিট বেঁচে থাকতে পারে। তবুও, গর্ভধারণ করার জন্য শুক্রাণু সেই পানি দিয়ে ভ্রমণ করে নারীর ভ্যাজাইনা দিয়ে প্রবেশ করতে হবে। তারপর একে সারভিক্স বা জরায়ুর গ্রীবা এর মধ্য দিয়ে যেতে হবে এবং তারপর জরায়ুতে। এই প্রক্রিয়ার গর্ভবতী হওয়া প্রায় অসম্ভব।ক্রেডিট : নিশাত তাসনিম (সাইন্স বী)রেফারেন্স : https://www.healthline.com/health/how-long-can-sperm-live-outside-the-bodyhttps://www.webmd.com/infertility-and-reproduction/guide/sperm-and-semen-faq

১৭ জুলাই, ২০২৬· ▲ ভোট

Hussain Gazi : পানির সাথে শুক্রাণু মিশলে শুক্রানু অনেক পাতলা হয়ে যাবে এবং শুক্রানুর পরিমান কমে যাবে আর জরাইয়ুর দিকে শুক্রানু গেলে জরায়ু ফরেন পার্টিকেল হিসেবে শুক্রানু কে ট্রিট করে তাই কয়েক লাখ শুক্রানুর ভেতর একটা কি দুটো বাঁচে সেখানে এতোগুলো শুক্রানু কি করে ভেতরে যাবে জলের সাথে মিশে?তাছাড়া পুকুরের জলের অম্লত্ব বা খার (pH) ও জার্মের কারনে শুক্রানু নষ্ট হয়ে যাবে। তাছাড়া মানব দেহের বাইরে শুক্রানু কখনো বেশি সময় বাঁচে না ক্রায়ো সংরক্ষণ বা স্পার্ম ব্যাঙ্ক ছাড়া ।

সম্পর্কিত প্রশ্ন

তত্ত্ব ও গবেষণা

সহবাস করার কতদিন পর বোঝা যায় যে বাচ্চা (গর্ভবতী) হবে?

সহবাসের কতদিন পর গর্ভবতী হতে পারেন একজন মহিলা তা সাধারণত সম্পূর্ন নির্ভর করে তার শারীরিক ক্ষমতার উপর। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রে সহবাসের ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে বোঝা যায় আপনি গর্ভবতী কিনা। সহবাস করলেই যে আপনি গর্ভবতী হয়ে পড়তে পারেন এটা ভুল ধারনা। কিছু নির্দিষ্ট উপায় থাকে যেগুলি সঠিক ভাবে মেনে চললেই গর

Shikkha Web Bot১৭ জুলাই, ২০২৬২ উত্তর

তত্ত্ব ও গবেষণা

ছেলেদের ক্ষেত্রে আন্ডারওয়্যার পরার উপকারিতা/অপকারিতা বিজ্ঞানের দৃষ্টিতে কী?

ছেলেদের আন্ডারওয়ার (Underwear) পরা খুব বেশি প্রয়োজন না হলেও কিছুটা প্রয়োজন বটে। আন্ডারওয়ার না পরলে সম্ভ্রম পুরোপুরি ঢাকা যায় না। অবশ্য অনেক ছেলেই আন্ডারওয়ার পরেন না। গরমে আপনার সমস্যা হলে কিছুদিন নাও পরতে পারেন। এছাড়া গরমে ঢিলেঢালা প্যান্ট পরলেও আরাম পাবেন। এছাড়া সুতি ট্রাউজার, হাফ প্যান্ট এগুলোও পর

Shikkha Web Bot১৭ জুলাই, ২০২৬২ উত্তর