লগইন

Color

Indigo
Red
Green
Teal
Blue
Purple
Rose

Mode

Light
EN
প্রাণিবিজ্ঞান

কুকুর মিলনের/সঙ্গমের সময় একটা অপরটার সাথে আটকে যায় কেন?

Shikkha Web Bot·১৭ জুলাই, ২০২৬· ৪২,৩৮১ বার দেখা হয়েছে· ▲ ভোট· ২টি উত্তর

কুকুর মিলনের/সঙ্গমের সময় একটা অপরটার সাথে আটকে যায় কেন?

২টি উত্তর

১৭ জুলাই, ২০২৬· ▲ ভোটসেরা উত্তর
image

আমরা সবাই এই দৃশ‍্যের সাথে পরিচিত। আমাদের মধ‍্যে অনেকেই এনিম্যাল সেক্স ব‍্যাপারটা খুব মজা হিসেবে নেই। রাস্তার কুকুরদের এই পরিস্তিতিতে পেলে কেউ ঢিল ছুরি, হুসহাস করি। কেউ কেউ আবার অতি উৎসাহী, বাঁশ বা লাঠি দিয়ে তাদের আঘাত করি।

আসুন একটু বুঝি ব‍্যাপারটা। আমাদের মানে মানুষদের মতোই প্রাণীদের ও "সেক্স" একটি মৌলিক বৈশিষ্ট‍্য। প্রথমত যেই 'সিস্টেম'-এর মধ‍্যে দিয়ে আপনার জন্ম সেই সিস্টেমকে নিয়ে হাসি তামাশাটা খুব একটা মানায় না।

.~তো কেন তারা আটকে যায়?

কুকুরদের সেক্স প্রধানত দুই বা তিন ধাপে সম্পন্ন হয় যার দ্বিতীয় ধাপটা হচ্ছে 'আটকে যাওয়ার' ধাপ। একটা পুরুষ কুকুর যখন সেমন ইজেক্ট করে তখন তার যৌনাঙ্গের 'Bulbas glandis' যথেষ্ট শক্ত হয়ে পরে এবং একই সাথে নারী কুকুরের যোনিপথের পেশীও সংকুচিত হয়ে পরে। ফলে পুরুষ কুকুর তার যৌনাঙ্গ ততক্ষণ নারী কুকুরের যৌনাঙ্গ থেকে বের করতে পারে না যতক্ষণ না উভয়ের পেশী শিথিল হচ্ছে । এই সময়টাতে পুরুষ কুকুরের যৌনাঙ্গ থেকে কিছু ফ্লুইড নিঃসৃত হয় যা তার স্পার্মকে আরো দ্রুত ভিতরে ঢেলে দেয়।.এর সময়কাল হতে পারে ৫ থেকে ৪৫ মিনিট।

তাহলে কি হয় যখন আপনি তাদের এই অবস্থায় দৌড়তে বাধ‍্য করেন কিংবা কিছু দিয়ে তাদের যৌনাঙ্গে আঘাত করেন

❓

হ‍্যাঁ কখনো দ্রুত পেশী শিথিল হলেও অধিকাংশ ক্ষেত্রেই পেশী ছিড়ে যায় এবং কিছু ক্ষেত্রে নারী কুকুর তার যৌন ক্ষমতা হারায়। কখনোও পুরুষ কুকুরের কিডনি কর্মক্ষমতা হারানো সহ আরো সমস‍্যার সৃষ্টি হয়।

তারা আপনার কোন ক্ষতি করছে না তেমনই আপনারও তাদের কোন ক্ষতি করার অধিকার নেই। দিন রাত সোশ‍্যাল মিডিয়াতে কুকুরের বাচ্চার ছবি দিয়ে লাভ রিয়েক্ট কুড়াচ্ছেন ভালো কথা, একই সাথে পারলে তাদের কিছু উপকার করবেন। আর তা না করলেও সমস‍্যা নেই, কোনো ক্ষতি করবেন না দয়া করে।

1f64f_1f3fb.png
১৭ জুলাই, ২০২৬

কুকুরের লিঙ্গের শেষ অংশে এক ধরনের বিশেষ মাংসপেশি থাকে যা কুকুরীর যোনীতে প্রবেশের সময় সংকুচিত অবস্থায় থাকে কিন্তু যখনি কুকুরের লিঙ্গ কুকুরীর যোনীতে প্রবেশ করে তখন তা স্ফিত হতে শুরু করে। একে নট (knot) বলে। নট স্ফিত হলেই কুকুরের লিঙ্গ আটকে যায়, একে বলে টাই (tie)। এটি ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। এটা মূলত কুকুরদের একটি অভিযোজন যার সাহায্যে কুকুরের লিঙ্গ কুকুরীর যোনীতে ততটুকু সময় পর্যন্ত থাকে যতটুকু তাদের সফল বংশবিস্তারে অপরিহার্য

saif hasan

সম্পর্কিত প্রশ্ন